মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কলাপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান পটুয়াখালী সদর দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মোঃ নাইম, কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ শামিম মীর, সেক্রেটারি মোঃ জাকারিয়া এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ছাত্রশিবিরের উপজেলা শাখার পক্ষ থেকে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে ২০২৭ সালের নববর্ষ উপলক্ষে সংগঠনের নিজস্ব ডায়েরি ও ক্যালেন্ডার উপহার দেওয়া হয়।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় হয় এবং বিভিন্ন সমসাময়িক ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply