মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
আপন নিউজ,কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় কলাপাড়ায় উদ্ধার হওয়া ৪০ হাজার ইয়াবা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫ টায় কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর উপস্থিতিতে চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রাম থেকে গত ১ নভেম্বর রাতে ইউসুফ তালুকদারের ঘরের মধ্য দিয়ে মাটি খুঁড়ে উদ্ধার করা ৪০ হাজার ইয়াবার চালান ধ্বংস করা হয়। পানিতে গুলিয়ে ইয়াবা ধ্বংস করে তা আন্ধারমানিক নদীতে ফেলে দেয়া হয় এবং প্যাকেট পুড়িয়ে ফেলা হয় ।
এ সময় কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) আসাদুর রহমান উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply