আমতলীতে মানব পাচার চক্রের হোতা গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে মানব পাচার চক্রের হোতা গ্রেফতার

আমতলীতে মানব পাচার চক্রের হোতা গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ

মানব পাচার চক্রের মুল হোতা মোঃ সোহরাফ চৌকিদারকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব-৮ সদস্যরা। আমতলী পৌরসভার ফায়ার সার্ভিস এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের সুন্দর আলী চৌকিদারের ছেলে মোঃ সোহরাফ চৌকিদার দীর্ঘদিন ধরে এলাকার যুবক ও যুবতীদের বিদেশে মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যেসহ বিভিন্ন দেশে ভুয়া ভিসা দিয়ে পাচার করে আসছিল। তার প্রতারনার ফাঁদে পরে এলাকার স্বল্প আয়ের মানুষ সর্বস্ব হারিয়ে পথে বসেছে। তার বিরুদ্ধে পটুয়াখালী নারী ও শিশু আদালতে মামলাসহ বিভিন্ন থানায় মানব পাচার, নারী নির্যাতন ও প্রতারনা মামলা রয়েছে। তিনি পটুয়াখালী নারী ও শিশু আদালতের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এ মামলায় তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পটুয়াখালী র‌্যাব-৮’র সিপিসি-১ মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মানব পাচার চক্রের মুল হোতা মোঃ সোহরাফ চৌকিদারকে আমতলী ফায়ার সার্ভিস এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ভুয়া ভিসা দিয়ে মানব পাচারের কথা স্বীকার করেছে বলে জানান পটুয়াখালী র‌্যাব-৮’র সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম। র‌্যাব সদস্যরা তাকে রবিবার আমতলী থানায় সোপর্দ করে। থানা পুলিশ ওইদিনই তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রেরন করেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, আসামীর নামে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামী। ওই মামলা তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!