তালতলীতে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
তালতলীতে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল

তালতলীতে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল

আমতলী প্রতিনিধিঃ
অটোচালক জহিরুলকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে আবুল হোসেন নিজেই ফেঁসে গেল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আবুলকে গ্রেফতার করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে। শনিবার আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠিয়েছেন। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার ঠংপাড়া গ্রামে শুক্রবার রাতে।
জানাগেছে, উপজেলার মৌরুবী গ্রামের জহিরুল মুন্সির পরিবারের সাথে একই গ্রামের জাহাঙ্গীর জোমাদ্দার ও ফারুক জোমাদ্দারের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ফারুক জোমাদ্দারের ছেলে নিজাম জোমাদ্দার প্রতিপক্ষ খলিল মুন্সীর ছেলে জহিরুল মুন্সিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক নিজাম জোমাদ্দার বখাটে আবুল হোসেনের সাথে চার হাজার টাকায় চুক্তি করে। গতকাল শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার সদর রোডের বাসস্ট্যান্ড এলাকায় জহিরুল অটো গাড়ী থামিয়ে দোকানে মালামাল ক্রয় করছিল। ওই সুযোগে আবুল হোসেন ও তার তিন সহযোগী জহিরুলের গাড়ীর সিটের নিতে ৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা রেখে দেন। এরপরে পুলিশকে খবর দেয় আবুল। পুলিশ গিয়ে জহিরুলের গাড়ীর সিটের নিচ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে এবং তাকে আটক করেন।  এদিকে জহিরুলকে আটকের পরে বিষয়টি পুলিশের সন্দেহ হয়। পরে তথ্যদাতা আবুল হোসেনকে পুলিশ শুক্রবার রাতে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আবুল হোসেন অটোচালক জহিরুলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনা স্বীকার করে।  এ ঘটনায় আবুল হোসেন (২৭) ও  নিজাম জোমাদ্দারসহ তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, জহিরুলকে ফাঁসানোর জন্য আবুল হোসেন তার গাড়ীতে ৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে জহিরুলকে আটক করে। পরে পুলিশের বিষয়টি সন্দেহ হলে তথ্যদাতা আবুলকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আবুল হোসেন জমি জমার জের ধরে জহিরুলকে ইয়াবা দিয়ে ফাসিয়েছে বলে স্বীকার করে। এ ঘটনায় আবুলসহ তিন জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, নির্দোষ জহিরুলকে ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!