সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বি’স্ফো’রণ ও গাড়ী ভাং-চু’রে’র ঘটনায় গ্রে প্তা র ১২ কলাপাড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতি ও তহশিলদারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধ/ন
কলাপাড়ায় স্থায়ীত্বশীল উন্নয়নে স্থানীয় পর্যায়ে বাপা’র প্রশিক্ষণ কর্মশালা

কলাপাড়ায় স্থায়ীত্বশীল উন্নয়নে স্থানীয় পর্যায়ে বাপা’র প্রশিক্ষণ কর্মশালা

Exif_JPEG_420

বিশেষ প্রতিবেদকঃ
ইলিশের অভয়াশ্রম ৩৯ কিলোমিটার দীর্ঘ আন্ধারমানিক নদীর দখল-দূষণ রোধে এখনই পদক্ষেপ নিতে হবে। নদী তীরের সকল ইটভাঁটি বন্ধ করতে হবে। পলিতে ভরাট হওয়া অংশ খনন করতে হবে। তিন ফসলি জমিতে কোন ধরনের প্রকল্প গ্রহণ করা যাবেনা। কাউকে পুনর্বাসন ছাড়া উন্নয়ন কাজ করতে গিয়ে উচ্ছেদ করা যাবে না। কৃষি জমি সুরক্ষা আইন যথাযথভাবে মানতে হবে। জলাধার আইনের প্রতিপালন করতে হবে। উপক‚লের সকল নদনদী, জলাশয়, খাল-বিল রক্ষা করতে হবে। উপক‚লীয় পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র রক্ষা করে উন্নয়ন কাজ করতে হবে। তিন ফসলি কৃষি জমিতে বিদ্যুত প্লান্টসহ কোন ধরনের শিল্পায়ন করা যাবে না। এমনসব দাবি সংবলিত সুপারিশ করেছেন উপক‚লীয় বিভিন্ন সামাজিক উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ। শনিবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালায় এমসব মতামত প্রদান করেন অংশগ্রহণকারীগণ। ‘উপক‚লীয় অ লের স্থায়ীত্বশীল উন্নয়নে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও প্রতিনিধি নির্বাচন’ শীর্ষক কর্মশালায় এসব সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটার কিপারস বাংলাদেশ এর আয়োজনে এ কর্মশালার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) মোংলা শাখার সভাপতি মো. নূর আলম শেখ, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু। স্বাগত বক্তব্য রাখেন ওয়াটার কিপারস বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক (গবেষণা ও বাস্তবায়ন) এসএম আরাফাত জুবায়ের। দ্বিতীয় ধাপের দলভিত্তিক সুপারিশে বিভিন্ন গুরত্বপুর্ণ মতামত ব্যক্ত করেন অংশগ্রহণকারীগণ। কলাপাড়ার অন্তত কুড়িটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও কৃষক, কৃষাণীরা এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা উন্নয়ন প্রকল্পে স্থানীয় জনগণের অবহিতকরন এবং অংশগ্রহণ নিশ্চিতে সরকারের প্রতি আহবান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!