শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় প্রধান শিক্ষক, ইউপি সদস্য সহ তিন জনের বিরুদ্ধে আদালতের সমন জারী

কলাপাড়ায় প্রধান শিক্ষক, ইউপি সদস্য সহ তিন জনের বিরুদ্ধে আদালতের সমন জারী

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরী নিয়োগ দেয়ার নামে দেড় লক্ষ টাকা উৎকোচ গ্রহন ও আত্মসাতের অভিযোগে প্রাথমিকের এক প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে সমন জারী করেছেন আদালত। রবিবার (২৫অক্টোবর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারী করেন। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামের ভুক্তভোগী রেজা হাওলাদার’র নালিশী মামলা আমলে নিয়ে আদালত এ আদেশ দেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ৫৫ নং ফুলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল্লাহ (বর্তমানে আরামগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত), বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: মঞ্জু মোড়ল ও ইউপি সদস্য নুরুজ্জামান হাওলাদার রেজাকে নৈশ প্রহরী কাম দপ্তরী পদে নিয়োগের জন্য বিভিন্ন তারিখ ও সময় দেড় লক্ষ টাকা উৎকোচ গ্রহন করেন। এরপর চাকুরী কিংবা টাকা ফেরৎ না দেয়ায় প্রতিকার চেয়ে ইউএনও, কলাপাড়া বরাবর অভিযোগ দেন রেজা। এতে ইউএনও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তে বাদীর অভিযোগের সত্যতা পাওয়ায় ইউএনও সংক্ষুব্দকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। আদালতের বে  সহকারী মো: ফেরদৌস মিয়া বিজ্ঞ আদালতের এ আদেশের সত্যতা স্বীকার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!