শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে যৌ’তু’ক দিতে অস্বীকার করায় স্ত্রীকে শ্বাসরোধে হ’ত্যা’র অভযোগ কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট
ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল

ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল

নয়নাভিরাম গাইন (নয়ন)।। ধানের লাভজনক দাম, ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা, প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র চালু,তেল সিন্ডিকেট ভাঙ্গা, খাল, স্লুইস, দখল মুক্ত করণ সহ নানা দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১০ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুব’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন) বাংলাদেশ কৃষক সমিতির নীলগঞ্জ ইউনিয়ন ৩ নং ওয়ার্ড শাখার যুগ্ম আহবায়ক আব্দুল হক গাজী ও সদস্য আলতাফ গাজী।

সমাবেশে বক্তারা বলেন,বর্তমানে কৃষকদের এক কেজি ধান ফলাতে ব্যয় করতে হয় ৩০ থেকে ৩২ টাকা। কিন্তু মধ্যসত্ত্বভোগী দালাল শ্রেণী সেই ধানকে সিন্ডিকেটের মাধ্যমে কেজী ক্রয় করে ১৬ থেকে ১৮ টাকায়। এরপরে তেল সংকটের কারণে ধান কাটায় হারভেস্টার মেশিন মালিকরা সিন্ডিকেট করে এক কানি জমিতে মূল্য নির্ধারণ করছে ১৬ থেকে ১৮ হাজার টাকা। যা আগের বছরের তুলনায় ৬ হাজার টাকা বেশি। সবকিছু মিলিয়ে বোরো মৌসুমে কৃষকরা জমিতে যে টাকা খরচ করেছে তা তোলা তাদের পক্ষে অসম্ভব। এমতাবস্থায় সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে কৃষকদের বাঁচানোর আহ্বান জানান। এছাড়াও খাল,স্লুইচ ইজারা বাতিল ও নতুন করে ইজাড়া না দেওয়ারও জোর দাবি জানান তারা।

সমাবেশ শেষে কৃষকরা ঢাকা কুয়াকাটা মহাসড়ক একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কের উত্তর ও দক্ষিণে বাজার প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!