বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
স্যানিটেশন অসচেতন ব্যক্তিদের আমন্ত্রন ছাড়াই আমতলীতে দায়সারা স্যানিটেশন মাসের কর্মসূচী

স্যানিটেশন অসচেতন ব্যক্তিদের আমন্ত্রন ছাড়াই আমতলীতে দায়সারা স্যানিটেশন মাসের কর্মসূচী

bty

আমতলী প্রতিনিধিঃ
স্যানিটেশন অসচেতন ব্যক্তিদের আমন্ত্রন ছাড়াই দায়সারাভাবে আমতলী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাসের কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার এ কর্মসূচীর পালন উপলক্ষে বিশ্ব হাত ধোয়া কৌশল প্রদর্শন ও দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।
জানাগেছে, ‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অক্টোবর মাস জাতীয় স্যানিটেশন মাস ঘোষনা করেন সরকার। স্যানিটেশন অসচেতন ব্যাক্তিদের সচেতন করাই এ কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য। এ উপলক্ষে সরকার মাসব্যাপী কর্মসূচী ঘোষনা করেছে। সরকার কর্মসুচী ঘোষনা করলেও আমতলী উপজেলা  প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ দিবসটি দায়সারাভাবে পালন করা হয়। এ দিবসের কর্মসূচীতে স্যানিটেশন অসচেতন ব্যাক্তিদের আমন্ত্রন জানানো হয়নি। শুধু মাত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথি ইউএনও মোঃ আসাদুজ্জামান বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন ও বিআরডিবি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। ৮-১০ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি মিলে দায়সারা ভাবে এ জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্যানিটেশন অসচেতন ব্যাক্তিদের আমন্ত্রন করা হয়নি। আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, দায়সারা ভাবে জাতীয় স্যানিটেশন মাস পালন করা হয়নি। সঠিক নিয়মেই পালন করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে জন-সমগম কম করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!