বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কলাপাড়া থানা ওসি’র

মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কলাপাড়া থানা ওসি’র

আপন নিউজ রিপোর্টঃ
মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কলাপাড়া থানা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার(২৯ অক্টোবর) বেলা ১২ টায় পটুয়াখালীর কলাপাড়া থানা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পৌরটোলের নামে মহাসড়কে চাঁদাবাজির দায়ে মহাসড়কে শেখ কামাল সেতুর সংযোগ সড়ক থেকে নাচনাপাড়া মহল্লার আহম্মদ আলী খানের ছেলে রাজা মিয়া (৪৮) ও তার বাহিনীর একই এলাকার রফিক গাজীর ছেলে বাদশা গাজী (৩৫) ও সিদ্দিক প্যাদার ছেলে জুয়েল প্যাদাকে (৩০) গ্রেফতার করেন থানা পুলিশ।
ওই তিন জনের বিরুদ্ধে কলাপাড়া থানার এস আই মো. আল আমিন বাদী হয়ে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন। এ মামলায় ওই তিনজনকে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধ থাকা সত্ত্বেও পৌরটোলের নাম করে এচক্রের প্রায় ১৩ সদস্য পৌরসভার বিভিন্ন পয়েন্টে যানবাহন আটকে চাঁদাবাজি করে আসছে। এমনকি মহাসড়কে শেখ কামাল সেতুর সংযোগ সড়কে দিনরাত বাস, ট্রাক, ট্রলি, পিকআপ, মাহিন্দ্রা, ভ্যানগাড়ি, অটোবাইক, মাইক্রো, অটোরিক্সা আটকে চাঁদা আদায় করছে।
এতে কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান নিজে একাধিকবার সরজমিনে গিয়ে চাঁদা উঠানো ও সেতুতে অবৈধ গাড়ি পার্কিং করা নিষিদ্ধ এবং থানায় ধরে এনে সতর্ক করা স্বত্বেও এই অবৈধ পার্কিং ও চাঁদাবাজি চলে আসছে।
কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এই চাঁদাবাজির কারনে সরকারের ভাবমুর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। ভুক্তভোগী মানুষ বিচ্ছিরি ভাষায় গালাগাল দিচ্ছে। সবজি বহনকারী ভ্যান পর্যন্ত এদের চাঁদার কবল থেকে রক্ষা পায়না।
এ মহাসড়কে কোন ধরনের চাঁদাবাজি চলবে না, যে করবে তাকে ধরে চালান দেয়া হবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!