আমতলীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে ঋণ বিতরন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে ঋণ বিতরন

আমতলীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে ঋণ বিতরন

আমতলী প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণ বিতরন করা হয়েছে। রবিবার এ যুব দিবসে ঋণ বিতরন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদকের সভাপতিত্বে বঙ্গবন্ধু যুব দিবসের আলোচনা ও ঋণ বিতরন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, কৃষি রেডিও ষ্টেশন ম্যানেজার কৃষিবিদ মোঃ ইছা ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার সৈয়দ মোঃ ফারুক হোসেন, অ্যাডভোকেট মোঃ আওলাদ হোসেন, নারী কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, উদ্যোক্তা শিক্ষার্থী মনিরা আক্তার ও স্বপন কুমার হালদার প্রমুখ। পরে পাঁচজন প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুব ও যুব মহিলাদের মাঝে তিন লক্ষ ১৫ হাজার টাকা ঋণের চেক বিতরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!