কলাপাড়ায় শ্রমিকলীগ নেতার হাত কর্তন ঘটনায় মামলা; গ্রেফতার-২ | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়ায় শ্রমিকলীগ নেতার হাত কর্তন ঘটনায় মামলা; গ্রেফতার-২

কলাপাড়ায় শ্রমিকলীগ নেতার হাত কর্তন ঘটনায় মামলা; গ্রেফতার-২

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা শ্রমিকলীগ নেতা মো.জুয়েল প্যাদা’র (৩৫) হাত কর্তন ঘটনায় মিজানুর রহমান (মিজু মাষ্টার) কে প্রধান আসামী করে ১৩ জনের বিরুদ্বে মামলা হয়েছে। পুলিশ ঘটনায় মো.বসির চৌকিদার (৫০) এবং সোহেল হাওলাদার (৩৮) নামে দু’জনকে গ্রেফতার করেছে।
আহত জুয়েল প্যাদা মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত জুয়েল প্যাদাার বাবা গোলাম ফারুক প্যাদা বাদী হয়ে মিজানুর রহমান (মিজু মাষ্টার), বসির চৌকিদার, সোহেল হাওলাদার, দেলোয়ার মৃধা, শিপন চৌকিদার ও ইদ্রিস প্যাদা সহ ১৩ জনকে আসামী করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিজেদের দ্বন্দের কারনে এমন ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু জানান, জুয়েল প্যাদা বর্তমানে উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও তার বাবা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং হামলাকারী যে দলের হোক না কেন অনতি বিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, জুয়েল প্যাদা এক সময় যুবদলের কর্মী ছিলেন, বর্তমানে শ্রমিকলীগের সহ-সভাপতি। নিজেদের আত্মীয়-স্বজন সহ অনেকের সাথে বিরোধের কারনে এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, স্থানীয়দের একটি সূত্র জানায়, জুয়েল প্যাদার নামে একাধিক মামলা রয়েছে। সে এর আগে সোহেল হাওলাদারকেও মারধর করেছিল।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা.মো.ইকবাল হোসেন জানান, জুয়েল প্যাদার বাম হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!