ফ্রান্সে মহানবী (সা) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননা প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
ফ্রান্সে মহানবী (সা) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননা প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ

ফ্রান্সে মহানবী (সা) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননা প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনে ও অবমাননা করার প্রতিবাদে সর্বস্তরের তৌহিদৗ জনতার উদ্যাগে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজবাদ কলাপাড়া পৌর শহরে কেন্দ্রী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে কওমি ওলামাদল ঐক্য পরিষদ ও সমাজ কল্যান সংস্থা  এর ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্র জামে মসজিদ প্রঙ্গনে সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদের ইমামসহ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন কওমী ওলামা ঐক্য পরিষদের সভাপতি ও কলাপাড়া কেন্দ্রী জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইদুর রহমান, সাধারন সম্পাদক মুফতী মো. ফেরদাউসুল হক গাজী, মুফতি মাওলানা হাবিবুর রহমান শাসনতন্ত্র আন্দোলন সভাপতি পটুয়াখালী জেলা শাখা, হযরত মাওলানা আসাদুজ্জামান ইউসুফ ইমাম চৌরাস্তা জামে মসজিদ, হযরত মাওলনা নিজামউদ্দিন সহ-সভাপতি কওমি ওলামাদল ঐক্য পরিষদ, পৌর শহরের ব্যবসায়ীক সমিতির সাধারন সম্পাদক মো. ফিরোজ শিকদার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হাফেজ মাওলানা আল আমিন সরদার, প্রভাষক মাওলানা মো. মাসুম বিল্লাহ রুমী উপজেলা জামে মসজিদ ইমাম প্রমুখ। বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানান। এ ছাড়া রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ফ্রান্সেরর দূতাবাস বন্ধের দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!