কবি বেল্লাল হাওলাদার সম্পাদিত “তবুও আশায় বাঁচি” যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কবি বেল্লাল হাওলাদার সম্পাদিত “তবুও আশায় বাঁচি” যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

কবি বেল্লাল হাওলাদার সম্পাদিত “তবুও আশায় বাঁচি” যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

রিপোর্ট- মাইনুদ্দিন আল আতিকঃ

প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও গবেষণামূলক জাতীয় পত্রিকা ধ্রুববাণী’র প্রকাশক কবি মোঃ বেল্লাল হাওলাদার সম্পাদিত করোনাকালীন যৌথ কাব্যগ্রন্থ “তবুও আশায় বাঁচি” এর ভার্চুয়াল মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮ টায় সংগঠনটির সভাপতি কবি সুচরিতা বিশ্বাসের সভাপতিত্বে ও কবি ফেরদৌসী আক্তার নদীর সঞ্চালনায় এ ভার্চুয়াল মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির ফেসবুক পেইজের লাইভে যুক্ত হয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, সংগঠনের প্রধান উপদেষ্টা কবি মোহাম্মদ আলমগীর জুয়েল, প্রকাশক ও সংগঠক মোসলেহ উদ্দিন, গীতিকার ও সংগঠক জিয়াউদ্দিন জেইন, আধ্যাত্মিক কবি ও সংগঠক মুন্সী কবির‌, কবি ও সংগঠক আমিনুল ইসলাম ও কবি রুনা আক্তার স্বপ্না প্রমুখ।

এসময় গ্রন্থটির সম্পাদক কবি বেল্লাল হাওলাদার বলেন, ‘গ্রন্থটি মূলতঃ করোনাকালীন দুঃসময়কে স্মরণীয় করে রাখতে প্রকাশ করা হয়েছে। আর বইটি করোনোয় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ও করোনা যোদ্ধাদেরকে উৎসর্গ করা হয়েছে। আশা করছি কাব্যগ্রন্থটি পাঠক হৃদয়ে স্থান করে নিবে। আর তবেই আমাদের চেষ্টা সার্থক হয়েছে বলে মনে করবো।’

ভার্চুয়াল এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্রন্থটিতে যেসকল কবি-সাহিত্যিকের কবিতা রয়েছে তারা সবাই অংশগ্রহণ করেন এবং কবি বেল্লাল হাওলাদারের ভূয়সি প্রশংসা করেন।

কাব্যগ্রন্থটি প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এতে ৫৩ জন কবির ৯৬ টি কবিতা স্থান পেয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!