সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় হাজারো মানুষের চোখের জলে চিরদিনের জন্য বিদায় জুয়েল প্যাদা

কলাপাড়ায় হাজারো মানুষের চোখের জলে চিরদিনের জন্য বিদায় জুয়েল প্যাদা

এস এম আলমগীর হোসেনঃ
কলাপাড়ায় সন্ত্রাসী হামলা নিহত জুয়েল প্যাদাকে  চোখের জলে চিরদিনের জন্য বিদায় জানালেন হাজারো মানুষ।
সন্ত্রাসী হামলা নিহত উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল প্যাদার দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় টিয়াখালী হাটখোলা সিক্স লাইন বালুর রাস্তায় তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী, আত্মীয় স্বজন সহ হাজারও মানুষ অংশগ্রহণ নেয়।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে কলাপাড়া পৌর শহর থেকে দলীয় কার্যক্রম শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী জুয়েলের উপর হামলা করে। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে আহত করে বাম হাতের কব্জি কেটে নিয়ে যায়।
ওই রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে রাতেই বরিশাল শের ই বাংলা মেডিকেলে রেফার করা হয়।
পরদিন ৫ নভেম্বর বরিশাল মেডিকেল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে গত ১০ নভেম্বর ইউনিভার্সেল হাসপাতালে ( সাবেক আয়শা মেডিকেলে) রেফার করা হয় এবং আইসিউতে স্থানান্তর ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় জুয়েল মারা যায়।
কলাপাড়া থানার ওসি(তদন্ত) আসাদুর রহমান জানান, জুয়েলের উপর হামলার ঘটনায় গত  ৫ নভেম্বর মিজানুর রহমান মিজু মাস্টারকে প্রধান আসামী করে ১৩ বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জুয়েলের পিতা গোলাম ফারুক প্যাদা । এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
এ মামলার দুই ও তিন আসামী বসির চৌকিদার ও সোহেল হাওলাদারকে ওই রাতেই দেশীয় অস্ত্রসহ পুলিশ গ্রেপ্তার করে। যারা ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। মামলার অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!