আমতলীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
আমতলীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

আমতলীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রাম থেকে দুইশত পিস ইয়াবাসহ এনামুল হক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। এ ঘটনায় আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার রাতে। রবিবার পুলিশ মাদক ব্যবসায়ী এনামুল হককে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার বালিয়াতলী গ্রামের মৃত সেরাজ হাওলাদারের পুত্র মোঃ এনামুল হক দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ঘটনার দিন তিনি বালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে ইয়াবা বিক্রি করছিল। এ সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এনামুল হককে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশি করে দুইশত পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় এসআই মোঃ সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেন। রবিবার পুলিশ আসামী এনামুল হককে আদালতে প্রেরণ করেছেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহআলম হাওলাদার বলেন, এনামুলের নামে থানায় মামলা হয়েছে। তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!