সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সংবাদ সম্মেলন

কলাপাড়ায় ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সংবাদ সম্মেলন

রিপোর্ট-চঞ্চল সাহাঃ
কলাপাড়া প্রেসক্লাবে রবিবার বেলা ১১ টার দিকে কলাপাড়ায় ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনকারীরা হলেন মো.আবু সাইদ হাওলাদার, আবু জাফর, মায়া রাখাইন, হাজী মো.ইসমাইল খান, সারোয়ার সিকদার ও মো.শফিক উদ্দিন। তাদের দাবী উপজেলার বালিয়াতলী, সোনাপাড়া এবং ইটবাড়িয়া মৌজার একাধিক দাগে তাদের জমি বেহাত হয়েছে দাবী করে অভিযুক্ত করেছেন, দিদার উদ্দিন মাসুম, আসলাম হাওলাদার, আলামিন, মুশফিকুর রহমান, হুমায়ুন কবির, ফোরকান মৃধা, রুবেল সিকদার, ফয়সাল মেলকার কে।
এ ব্যাপারে দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, সংবাদ সন্মেলনে বিবরনের সাথে তাঁর কোন সম্পৃক্ততা নেই। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা উদ্দেশ্যে মূলক ভাবে এ সংবাদ সন্মেলনের ইন্ধন যুগিয়েছে। এ সংবাদ সন্মেলনে কি বাজেট কিংবা অর্থের যোগানদাতা কে বিষয়টি পরিস্কার। তারা জনগনকে বিভ্রান্তিতে ফেলতে এ কৌশল নিয়েছে । ভিত্তিহীন সংবাদ সম্মেলনকারীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেবেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, সংবাদ সম্মেলনকারীদের একজনের সাথে আদালতে একটি মামলা চলমান। বাকীদের সাজানো হয়েছে। এদিকে, অপর অভিযোগকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!