গলাচিপা প্রশাসনের উদ্যোগে সিডরে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’
গলাচিপা প্রশাসনের উদ্যোগে সিডরে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান

গলাচিপা প্রশাসনের উদ্যোগে সিডরে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান

গলাচিপা প্রতিনিধিঃ

ভয়াল ঘূর্নিঝড় সিডরে নিহতদের স্মরণে গলাচিপা প্রশাসনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) আছরবাদ উপজেলার আমখোলা ইউনিয়নের কা নবাড়িয়া জামে মসজিদে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমখোলা ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংবাদিক সঞ্জিব দাস, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে সিডরে নিহতদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া-মোনাজাত করা হয়। উল্লেখ্য, ১৩ বছর পূর্বে ২০০৭ সালে সুপার সাইক্লোন সিডর এর আঘাতে আমখোলার শতাধিক লোকের প্রাণহানিসহ হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রামনাবাদ নদীর তীরবর্তী আমখোলা ইউনিয়ন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!