শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় আদালতের নির্দেশ অমান্য করে চলছে ভবন নির্মাণের কাজ

গলাচিপায় আদালতের নির্দেশ অমান্য করে চলছে ভবন নির্মাণের কাজ

মো. নাসির উদ্দিন প্যাদা, গলাচিপাঃ

গলাচিপায় আদালতের নির্দেশ অমান্য করে জোর পূর্বক চলছে পাকা ভবন নির্মাণের কাজ। আমখোলা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে ৬ শতাংশ জমিতে পাকা ভবনের নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। এরমধ্যে ৬ শতাংশ জমির মালিকানা দাবি করছে আমখোলা ইউনিয়নের ভাংরা গ্রামের মৃত. মুজিবুর রহমানের ছেলে মো. মনিরুল ইসলাম নামের একজন সমাজসেবক। এনিয়ে অভিযোগ করা হলে ভবন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে উচ্চ আদালত। কিন্তু আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে আমখোলা এলাকায় গিয়ে পূনরায় শ্রমিকদের ওই ভবনের কাজ করতে দেখা গেছে। এ বিষয়ে মো. মনিরুল ইসলাম বলেন, আমাদের ৬ শতাংশ জমির সব কাগজপত্র আছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা সত্তে¡ও বিদ্যালয় কতৃপক্ষ প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ চালাচ্ছে। বিষয়টি গলাচিপা থানায় জানিয়েছে। এ বিষয়ে আমখোলা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাফর মোল্লা বলেন, আদালতের নিষেধাজ্ঞা পাওয়ায় আমরা কাজ বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোশারেফ বলেন, ইউপি চেয়ারম্যান মো. মনির মৃধা ঘটনাস্থলে এসে ঘটনা দেখেছে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমরা আর কোন কাজ করিনি। গলাচিপা থানার এসআই মো. মামুন বলেন, আদালত থেকে স্থগিতের কাগজ থানায় পাওয়ায় এবং মনিরুল ইসলাম থানায় অভিযোগ করায় ঘটনাস্থলে পরিদর্শনে এসেছি যাতে কোন দূর্ঘটনা না ঘটে। কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!