কলাপাড়ায় দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

কলাপাড়ায় দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের নিজ বাসা থেকে দুই সন্তানের জননী জেসমিন বেগমের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টায় কলাপাড়া থানা পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর উদ্যোগ নিয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায়  ঘরের বাড়ান্দার আড়ার সাথে ওড়না পেচিঁয়ে সে আত্মহত্যা করে বলে গৃহবধুর স্বজনরা পুলিশকে জানায়।
কলাপাড়া থানার এস আই মো. আসলাম জানান, পাখিমারা গ্রামের সবজি বিক্রেতা আবু তালেবের স্ত্রী জেসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পারিবিারিক কলহের কারনে সে আত্মহত্যা করতে পারে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। নিহতের মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!