বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
গলাচিপায় নবান্নের আনন্দের আমন ধান কাটার ধুম

গলাচিপায় নবান্নের আনন্দের আমন ধান কাটার ধুম

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় নবান্নের উৎসবকে ঘিরে নতুন আমন ধান কাটার ধুম পড়েছে কৃষকদের মাঝে। আগাম জাতের ধান কাটার মাড়াই চলছে পুরোদমে। মাঠের সোনালী ধান এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পাড় করেছেন এ অঞ্চলের কৃষাণ কৃষানীরা। বাড়ির উঠান জুরে চলছে ধান সিদ্ধ ও মাড়াইয়ের কাজ। পাশাপাশি কৃষকের ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব। এ যেন বাঙালীর ইতিহাস ও ঐতিহ্যের সাংস্কৃিতক চিত্র ফুটে উঠেছে গ্রাম গঞ্জে। এ বিষয় নিয়ে গোলখালী ইউনিয়নের কৃষক আনোয়ার মোল্লা বলেন, আমাদের কৃষকের ধান ক্ষেতে গেলেই আনন্দে বুক ভরে ওঠে কেননা নতুন ধানের মৌ মৌ ঘ্রানে নবান্নের উৎসবে মেতে উঠেছি আমরা কৃষকেরা। রতনদী তালতলী ইউনিয়নের কৃষক জসিম মৃধা বলেন, কৃষকদের আনন্দের যেন সীমা নেই কেননা নতুন ধান পাওয়ায় কৃষকের বুকে বল মুখে হাসি। এছাড়া অনেকের বাড়িতে শীতের সকালে নতুন চালের পায়েস, পিঠাপুলি, ভাপা পিঠা, দুধ পুলি, নাড়– মুড়ি প্রভৃতি মুখরোচক খাবার তৈরির ও ধুম পড়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!