কলাপাড়ায় ডায়াগনষ্টিক সেন্টার থেকে দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ডায়াগনষ্টিক সেন্টার থেকে দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার

কলাপাড়ায় ডায়াগনষ্টিক সেন্টার থেকে দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার

আপন নিউজ ডেস্কঃ
কলাপাড়ায় হাসপাতাল সড়কের ক্লিনিক পাড়ায় অভিযান চালিয়ে দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছেন পটুয়াখালী র‌্যাব-৮।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জননী প্যাথলজি থেকে মোহাম্মদ শরীফ জামাল এবং সাউথ পপুলার ডায়াগনষ্টিক সেন্টার থেকে ডা: সঞ্জয় কুমার তালুকদারকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। তাৎক্ষণিক র‌্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক দুই ভুয়া চিকিৎসককে এক বছরে করে কারাদন্ডের আদেশ দেন। এছাড়া দুুই ডায়াগনষ্টিকের মালিককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেন।
র‌্যাবের অপর অভিযানে পৌর শহরের কাঁচা বাজার এলাকার শিলা ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এ সময় দন্ত চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভূয়া দন্ত চিকিৎসক সুভাষ চন্দ্র মিত্রকে ৫০ হাজার টাকা জরিমানা ও ডেন্টাল ক্লিনিক বন্ধের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ অভিযানের নেতৃত্ব দেন পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মো. রবিউল ইসলাম। এসময় জেলা সিভিল সার্জনের প্রতিনিধি কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মো. রবিউল ইসলাম জানান, সঞ্জয় কুমার তালুকদার পেশায় একজন গরুর ফার্ম মালিক হলেও সে দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করছে। অপর চিকিৎসক মোহাম্মদ শরীফ জামাল এর আগেও ভূয়া ডাক্তার হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলো। কিন্তু জামিনে এসে সে আবার প্রতারণা শুরু করেছে। ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।
র‌্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, দুই ভুয়া চিকিৎসককে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে ও দুই প্যাথলজি মালিককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর ভুয়া দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও ডেন্টাল ক্লিনিক বন্ধের নির্দেশ দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!