বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত যুবলীগ কেন্দ্রীয় নেতা এ্যাড. সোহাগ

হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত যুবলীগ কেন্দ্রীয় নেতা এ্যাড. সোহাগ

আপন নিউজ, বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ স্থানীয় হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি ঢাকা থেকে কলাপাড়ায় পৌছলে হাজারো নেতাকর্মী-সমর্থক স্লোগান সহকারে শত শত মোটরসাইকেল নিয়ে বরণ করে নেয়। মিছিল সহকারে কলাপাড়া বাসস্ট্যান্ড থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। তিনি সংবর্ধিত হন। দলীয় কার্যালয়ের এ বরণ সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কলাপাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ। অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড. শহীদুল ইসলাম বিশ্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা যুবলীগ সহসভাপতি শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ যুবরাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু ও আল-আমিন প্রমুখ। এসময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বিকাশ হাওলাদার, সাবের আহমেদ ও এম নয়া মিয়া নয়নকেও সংবর্ধিত করা হয়।
এর আগে সকাল ১১ টায় যুবলীগ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চার নেতাকে নিয়ে কলাপাড়া পৌর শহরে হাজারো নেতাকর্মীর আনন্দ মিছিল করে। এর আগে চার যুবলীগ নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতা কর্মীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!