আমতলীতে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

আমতলীতে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী বে-সরকারী সংস্থা এনএসএস, আমতলী সাংবাদিক ইউনিয়ন ও নাগরিক ফোরামের যৌথ উদ্যোগে দেশ ব্যাপী নারী, শিশু নির্যাতন ও সকল প্রকার যৌন সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার আমতলী পৌর শহরের সাকিব প্লাজা প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে এনএসএস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নায় সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আকন, মোঃ আবুল হোসেন বিশ্বাস, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুস সোবাহান খান, উদীচী শিল্পীগোষ্ঠির সভাপতি অশোক কুমার মজুমদার, আমতলী প্রেসক্লাবে সভাপতি মোঃ রেজাউল করিম,আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, হলতা ও উত্তম দাশ প্রমুথ। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাসস বরগুনা জেলা প্রতিনিধি একে এম খায়রুল বাশার বুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল-আলম নবিন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!