দাবী আদায়ে আমতলীতে হেলথ অ্যাসোসিয়েশনের কর্মবিরতি | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
দাবী আদায়ে আমতলীতে হেলথ অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

দাবী আদায়ে আমতলীতে হেলথ অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

আমতলী প্রতিনিধিঃ

“ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমতলী উপজেলার হেলথ এ্যাসিসট্যান্ট ও হেলথ ইন্সেপেক্টর এ্যাসোসিয়েশন টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবীকে কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়। এতে আমতলী-তালতলী উপজেলার ৭০ হাজার পাচ’শ ৪১ জন শিশুর হাম রুবেলা টিকা অনিশ্চিত হয়ে পরেছে।
জানাগেছে, উপজেলার ৬৩ জন হেলথ এ্যাসিসট্যান্ট ও হেলথ ইন্সেপেক্টর রয়েছে। তারা মানব দেহে টিকা দিয়ে থাকেন কিন্তু তাদের টেকনিক্যাল পদমর্যাদা দেয়া হয়নি। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের আস্বাস দেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারনে গত ২২ বছরে টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগবিধি সংশোধন করা হয়নি। টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবীতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কিন্তু তাদের দাবী বাস্তবায়ন হয়নি। টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় গত বুধবার আমতলী উপজেলার ৬৩ জন স্বাস্থ্য সহকারী হাম রুবেলা টিকাদান প্রশিক্ষণে অংশ নেননি। বৃহস্পতিবার তারা হাসপাতাল প্রাঙ্গণে অনিদ্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন শুরু করছেন। তাদের দাবী মানা না হলে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত হাম রুবেলা টিকাদান কর্মসূচী বর্জনের ঘোষনা দেন তারা। এতে আমতলী-তালতলী উপজেলার ৭০ হাজার পাচ’শ ৪১ জন শিশুর হাম রুবেলা টিকাদান অনিশ্চিত হয়ে পরেছে।
আমতলৗ উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আল মামুন বলেন. কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী আমরা আন্দোলন শুরু করেছি। দাবী মানা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১৭ জানুয়ারী পর্যন্ত হামরুবেলা টিকা দান কর্মসূচীতে উপজেলার কোন স্বাস্থ্য সহকারী অংশ নিবেন না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!