গলাচিপায় বেতন বৈষম্য নিরসনের দাবীতে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
গলাচিপায় বেতন বৈষম্য নিরসনের দাবীতে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি

গলাচিপায় বেতন বৈষম্য নিরসনের দাবীতে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারির অবদান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় উপজেলার স্বাস্থ্য সহকারিরা কর্ম বিরতি পালন করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্ম বিরতি পালন করা হয়। এতে অংশ গ্রহণ করেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিবৃন্দ। ১৯৯৮ সালে ৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারি এসোসিয়েশনের মহাসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদার ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রী কর্তৃক প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি এবং ২০ ফেব্রুয়ারী ২০২০ইং তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব কর্তৃক দাবী বাস্তবায়নে লিখিত সমঝোতাপত্রে স্বাক্ষর। নিয়োগ বিধি সংশোধন পূর্বক বেতন বৈষম্য দূরীকরন করে স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারি স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারিদের-১৩ তম গ্রেড প্রদানের দাবীতে কর্ম বিরতি পালন করা হয়। উক্ত দাবীগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্ম বিরতি চলবে। কর্ম বিরতি পালনকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন গলাচিপা উপজেলা শাখার স্বাস্থ্য পরিদর্শক মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক স্বাস্থ্য সহকারি তাইজুল ইসলাম। বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন গলাাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম বলেন, দীর্ঘদিন অতিবাহিত হলেও মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। আমরা অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার দ্রুত বাস্তবায়ন চাই। বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. শামীম হাওলাদার বলেন, আমরা স্বাস্থ্য সহকারিরা দেশের জন্য এত সুনাম ও অর্জন বয়ে আনলেও কেন মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন এত দেরি তা আমার বোধগম্য নয়। অনতিবিলম্বে আমাদের দাবীগুলোর বাস্তবায়নের জোর দাবী জানাচ্ছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!