কলাপাড়ায় পাঁচ জয়ীতাকে সংবর্ধনা | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

কলাপাড়ায় পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

এস এম আলমগীর হোসেনঃ

কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে এ সংর্বধনা দেয়া হয়।


এর আগে বেগম রোকেয়া দিবসে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: তাছলিমা আখতার প্রমূখ। আলোচনা শেষে ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। এরা হলো অর্থ নৈতিক ভাবে সাফল্য আর্জনকারী নারী সাদিয়া আফোরজ, শিক্ষা ও চাকরীর ক্ষেত্রে সাফল্য আর্জনকারী নারী সীমা রানী ওঝা, সফল জননী নারী যোবায়দা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দ্যামে শুরু করা নারী মোসা: কহিনুর, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী শাহীনা পরভীন সীমাকে সংবর্ধনা দেয়া হয়। সভায় পাঁচ জয়ীতাকে সম্মাননা স্বারক ও সনদ দেয়া হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন সংবাদকর্মী আতিকুর রহমান মিরাজ।

এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পিএইচডি স্বাস্থ্য সমন্নয়কারি নূর মোহাম্মদ, ওসিসি’র কলাপাড়া প্রোগ্রাম অফিসার, ইদ্রিস আলম, আভাস’র কলাপাড়া প্রজেক্ট ম্যানেজার মো: মনিরুল ইসলাম প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!