গলাচিপায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
গলাচিপায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

গলাচিপায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

গলাচিপা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম মো. সাঈদ, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ। ভার্চুয়াল বিজ্ঞান মেলায় মাধ্যমিক পর্যায়ের ৯টি প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ভার্চুয়াল বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে দলগতভাবে প্রথম স্থান লাভ করে আটখালী মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!