আমতলীতে বিশ্ব মানবধিকার দিবস পালন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে বিশ্ব মানবধিকার দিবস পালন

আমতলীতে বিশ্ব মানবধিকার দিবস পালন

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী-তালতলী উপজেলা মাবধিকার কমিশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৭২ তম বিশ্ব মানবধিকার কমিশন দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বনাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় আমতলী প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বনাঢ্য র‌্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা মানবধিকার কমিশনের সভাপতি অশোক কুমার মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-বরগুনা জেলা মানবধিকার কমিশনের সমন্বয়কারী আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আকন, এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফকির, তালতলী মানবধিকার কমিশনে সভাপতি সাংবাদিক মোঃ জসিম উদ্দিন সিকদার। বক্তব্য রাখেন আমতলী মানবধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাদল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম তিঠু ও পৌর মানবধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ আবু জিহাদ প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!