শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন
কুয়াকাটা পৌর নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে করায় ১৩ নেতা-কর্মী বহিস্কার।।

কুয়াকাটা পৌর নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে করায় ১৩ নেতা-কর্মী বহিস্কার।।

বিশেষ প্রতিবেদকঃ
কুয়াকাটা পৌর নির্বাচনকে সামনে রেখে কুয়াকাটা ও লতাচাপলী  ইউনিয়নের ১৩ আওয়ামী লীগ নেতা-কর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। ওই সকল নেতা–কর্মী নৌকা মার্কার প্রার্থীর আ: বারেক মোল্লার  বিরুদ্ধে সতন্ত্র প্রার্থী আনোয়ার হাওওলাদারের জগ মার্কার পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছে। দলীয় শৃংখলা ভঙ্গের কারনে কুয়াকাটা ও লতাচাপলী  ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক পৃথক সভায় ওই ১৩ নেতা-কর্মীকে চুরান্ত বহিস্কারের সুপারিশ করেন। এরা হলেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ এর সদস্য আ: রব মাঝি, আ: হক মাঝি, মো: রমজান আলী বিশ্বাস, এমএ বারি আজাদ, মো: আবু হানিফ, মো: ছগির মোল্লা, মো: খোকন বিশ্বাস, মো: আলী হাওলাদার। লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আবুল হোসেন কাজী, সদস্য আবু সাইদ ফকির, মো: সেকান্দার মাঝি,আ: মান্নান বেপারী, লতাচাপলী ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ: মোতালেব তালুকদার বলেন, কুয়াকাটা পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় এবং দলীয় শৃংখলা ভঙ্গের জন্য কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়নের ১৩ নেতা-কর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!