গলাচিপা পৌর ও সদর ইউনিয়নের সীমান্তবর্তী রাস্তা নিয়ে রশি টানাটানি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
গলাচিপা পৌর ও সদর ইউনিয়নের সীমান্তবর্তী রাস্তা নিয়ে রশি টানাটানি

গলাচিপা পৌর ও সদর ইউনিয়নের সীমান্তবর্তী রাস্তা নিয়ে রশি টানাটানি

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপা পৌরসভা ও সদর ইউনিয়নের সীমান্তবর্তী একটি রাস্তা পাকাকরণ নিয়ে চলছে রশি টানাটানি। এ অবস্থা চলছে প্রায় দুই দশক ধরে। এ রাস্তাটি গলাচিপা পৌরসভা ও সদর ইউনিয়নের সীমান্তে অবস্থিত হওয়ার কারণে এ অবস্থা বিরাজ করছে। সদর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আ. মন্নান মিয়া, হাবিব মাঝি, নজরুল মৃধাসহ অসংখ্য গ্রামবাসী জানান, স্বাধীনতার আগে মাটির এ রাস্তাটি নির্মিত হয়। অথচ অর্ধশতাব্দি পার হলেও মাত্র দেড় কিলোমিটার রাস্তাটি পাকাকরণ না হওয়ায় যাতায়াতে প্রচন্ড দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। সংশ্লিষ্ট গ্রামবাসীদের সূত্রে এসব তথ্য জানাগেছে। জানাগেছে, এ রাস্তাটির দু’পাশে রতনদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর চরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয়, উত্তর চরখালী বালিকা দাখিল মাদ্রাসা, পশ্চিম রতনদি বায়তুল আকসাা জামে মসজিদ রয়েছে। এ রাস্তার দু’পাশে দেড় হাজার লোকের বসবাস। এছাড়া এ রাস্তা দিয়ে চরখালী, রতনদি, ইটবাড়িয়া মুরাদনগর, গোড়াবালা, পানপট্টি ইউনিয়নেরও লোকজন যাতায়াত করে। গলাচিপা পৌরশহরের প্রাতঃভ্রমনকারীরাও শুকনো মৌসুমে অনেকেই এ সড়ক ভ্রমণ করেন। কিন্তু বর্ষা আসলেই তারা এ রাস্তায় ভ্রমণ করতে আর আসেন না।
এলাকার সমাজসেবী আ. মন্নান মিয়া জানান, এ রাস্তাটি দিয়ে বিভিন্ন এলাকার জনগণ ছাড়াও বেশ কয়েূকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুসহ শিক্ষার্থীদের বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান হিরন জানান, তিনি ১৩ বছর যাবত এ এলাকার জনসেবা করে আসছেন। পৌরসভার শেষ সীমান্তে হওয়ায় এ রাস্তাটি দীর্ঘদিন যাবত পাকাকরণে উপেক্ষিত হয়ে আসছে। কিন্তু জনস্বার্থে এ রাস্তাটি পাকাকরণ একান্ত প্রয়োজন। উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, রাস্তাটি পাকাকরণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!