কলাপাড়ায় ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কলাপাড়ায় ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপন নিউজ রিপোর্টঃ
বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলাপাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) সকালে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সদস্য সচিব জুয়েল ইকবাল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম দিপু ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুন রহমান ইসমাইলসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আগামী দিনে কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচি উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় রাজপথে থেকে ছাত্রদল সকল কর্মসূচি বাস্তবায়ন করবে। এবিএম মোশাররফ হোসেন এবং জেলা ছাত্রদলের বিরুদ্ধে আওয়ামী দালালদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কলাপাড়া উপজেলার, পৌর এবং কলেজ ছাত্রদল ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে মোকাবেলা করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!