শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন
পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্যদের পূর্ণবাসনের উদ্যোগ

পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্যদের পূর্ণবাসনের উদ্যোগ

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের পূর্ণবাসন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় পায়রা বন্দর মাল্টিপারপাস অফিস বিল্ডিং মিলনায়তনে ” মডার্ণ অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক ছয় মাস ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। দুই শিফটে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ৫০ সদস্য এ প্রশিক্ষণে অংশ নেয়।
প্রশিক্ষণের উদ্ধোধন করেন ডরপ’র টিম লিডার জেবা আফরোজ। ডরপ’র ডেপুটি টিমলিডার মাহফুজুল হক মামুনের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মো.সাখাওয়াত হোসেন খান, মনিটরিং ও ইভানুয়েশন অফিসার মো.রাশেদুজ্জামান, রি-সেটেলমেন্ট অফিসার গোলাম সরোয়ার টিপু, প্রশিক্ষক সেলিম আহমেদ। বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ্য পরিবারের প্রশিক্ষণার্থী শিমুল আখতার ও অহিদুল ইসলাম শাওন। উন্নয়ন সংস্থা ডরপ’র সহযোগীতায় পায়রা বন্দর কর্তৃপক্ষ এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে ডরপ’র টিম লিডার জেবা আফরোজ বলেন, ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের মডার্ণ অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে বিভিন্ন দফতরে চাকুরী সুবিধা প্রদানই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। আগামী ছয় মাসে মোট ১৪৪ কর্মদিবসে এ প্রশিক্ষণের পাশাপাশি ৫০ জনকে ৭২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!