কলাপাড়ায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির চেয়ারের আঘাতে প্রধান শিক্ষক আহত | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির চেয়ারের আঘাতে প্রধান শিক্ষক আহত

কলাপাড়ায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির চেয়ারের আঘাতে প্রধান শিক্ষক আহত

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ার দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শামসুদ্দিনকে চেয়ারের আঘাতে জখম করা হয়েছে। ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হান্নান খান তাকে চেয়ারের আঘাতে জখম করেছে। শুক্রবার জুমার নামাজের পরে বিদ্যালয় কক্ষে এ ঘটনাটি ঘটায় সভাপতি হান্নান খান। আহত শিক্ষক এসএম শামসুদ্দিন জানান, তিনি বিদ্যালয় কক্ষে বসে উপবৃত্তির তালিকা করছিলেন। এসময় হান্নান খান এসে স্কুলের অপর ভবনের একটি কক্ষে (সভাপতির ভাই হামিদ খান দখল করে ঘুমান) মূল ভবন থেকে সাইড কানেকশন দিতে বলেন। তখন প্রধান শিক্ষক তাকে ম্যানেজিং কমিটির রেজুলেশন দিতে বলেন। এতে ক্ষীপ্ত হয়ে প্রথমে গালাগাল পরে চেয়ার দিয়ে আঘাত করে। হাত দিয়ে চেয়ার প্রতিহত করতে গেলে বাম হাতের তালু গুরুতর জখম হয়। এ ঘটনায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ক্ষুব্ধ হয়ে আছেন। মোঃ হান্নান খান জানান, ওই শিক্ষকের সঙ্গে একত্রে মসজিদে জুমার নামাজ পড়েন। তখন প্রধান শিক্ষকের একটি কথায় মুসল্লীদের মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নামাজের পরে এ বিষয় লাইব্রেরীতে গিয়ে কথা বলতে গেলে প্রধান শিক্ষক উত্তেজিত হয়ে লাইব্রেরী কক্ষ আটকে একটি চেয়ার নিয়ে তাকে আঘাত করতে যায়। তখন আর একটি চেয়ার নিয়ে ফেরতে গেলে কিছুটা আঘাতপ্রাপ্ত হন। নিজের কারণে এ পরিস্থিতি হয়েছে বলেও দাবি করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হান্নান খান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!