রাঙ্গাবালীতে মান্তা পরিবারে কম্বল বিতরণ | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
রাঙ্গাবালীতে মান্তা পরিবারে কম্বল বিতরণ

রাঙ্গাবালীতে মান্তা পরিবারে কম্বল বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ
মাঘের কনকনে শীত।  এই শীতে যুবথুব জলেভেসে বেড়ানো মান্তা সম্প্রদায়ের লোকজন । মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইসের খালে ভেসে চলা ওইসব মান্তা পরিবারের শীত নিবারণের জন্য  শীতবস্ত্র হিসেবে কম্বল দেওয়া হয়েছে।
উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে অনগ্রসর মান্তা সম্প্রদায়ের এক শ’ পরিবারের চার শ’ সদস্যকে এ শীতবস্ত্র দেওয়া হয়। স্লুইস খাল সংলগ্ন এলাকায় গিয়ে দুপুর ১২ টায় তাদের হাতে এসব শীতবস্ত্র তুলে দিয়েছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান ও উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক কেএম মাহফিজুর রহমান।এই শীতবস্ত্র পেয়ে খুশিতে আত্মহারা মান্তা সম্প্রদায়ের লোকজন। তাদেরই একজন আলেয়া বেগম (৬১)। তিনি বলেন, ‘বাবারে গাঙের (নদী) মাঝে নৌকায় থাহি। নাতিপুতি (নাতি) লইয়া শীতে অনেক কষ্ট করছি। এতদিন কেউ কিছুই দেয়নি। আজ কম্বল পাইছি, আমরা অনেক খুশি।’ এভাবেই  অনেকে তাদের অনুভূতি ব্যক্ত করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আহম্মেদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) ফারুক আহম্মেদ, রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান, চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক এম সোহেল প্রমুখ। এরপরে বিকেল ৪ টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রাঙ্গাবালী থানা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!