আমতলীতে মিথ্যা জিডি করে হয়রানী | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে মিথ্যা জিডি করে হয়রানী

আমতলীতে মিথ্যা জিডি করে হয়রানী

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজের সভাপতি মুহঃ মাহবুব আলম মোল্লার বিরুদ্ধে মোঃ সেরাজুল ইসলাম মাষ্টার থানায় মিথ্যা জিডি করে হয়রানী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় এমন অভিযোগ করেন কমিটির সভাপতি মুহঃ মাহবুব আলম মোল্লা।
জানাগেছে, ১৯৩৫ সালে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী স্কুল প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৭ সালে ওই স্কুলটি স্কুল এন্ড কলেজে রুপান্তিত হয়। গত বছর ২৬ নভেম্বর ওই স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হন দুনীতি দমন কমিশন – দুদক উপ-পরিচালক মুহঃ মাহবুব আলম মোল্লা। তিনি সভাপতি হওয়ার পর থেকেই স্কুল এন্ড কলেজের উন্নয়নের চিত্র পাল্টে যায়। গত দুই মাসে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিুযুদ্ধ কনার স্থাপন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, স্কুল এন্ড কলেজের মাঠ ভরাট, বেষ্টনী নির্মাণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্কুল ভবনের নামকরন, আসবাবপত্র ক্রয় ও স্কুলের মেঝে পাকাকরন করেছেন। গত ১৬ জানুয়ারী স্কুল এন্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহঃ মাহবুব আলম মোল্লা। সভায় মোঃ সেরাজুল ইসলাম মাষ্টারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। গত ১৯ জানুয়ারী ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ সেরাজুল ইসলাম মাষ্টার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহঃ মাহবুব আলম মোল্লার বিরুদ্ধে স্কুল এন্ড কলেজের রেজিষ্টার বই এবং কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ এনে আমতলী থানায় সাধারণ ডায়েরী করেন। বৃহস্পতিবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া বলেন, স্কুলের সকল রেজিষ্টার ও কাগজপত্র আমার আলমিরায় রক্ষিত আছে। তিনি আরো বলেন, অডিট কমিটি আমার কাছ থেকে রেজিষ্টার ও কাগজপত্র নিয়ে হিসাব নিকাশ করে আমার কাছেই রেখে যান।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহঃ মাহবুব আলম মোল্লা বলেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ সেরাজুল ইসলাম মাষ্টার বিদ্যালয়ের খাতাপত্র আমি নিয়েছি এমন মিথ্যা অভিযোগ এনে থানায় জিডি করেছে। আমি এ ঘটনার বিচার দাবী করছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!