বকেয়া বেতন ভাতার দাবীতে তালতলীতে গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচী | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
বকেয়া বেতন ভাতার দাবীতে তালতলীতে গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচী

বকেয়া বেতন ভাতার দাবীতে তালতলীতে গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচী

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বকেয়া বেতন ভাতার দাবিতে বরগুনার তালতলী উপজেলার ৬৯ জন গ্রাম পুলিশ অবস্থান কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার তালতলী উপজেলা পরিষদ প্রাঙ্গনে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়। গ্রাম পুলিশ এবং তাদের পরিবার পরিজনরা এ কর্মসূচীতে অংশ নেন। পরে তারা বেতন ভাতার দাবীতে ইউএনও মোঃ আসাদুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
জানাগেছে, বরগুনার তালতলী উপজেলায় ৬৯ জন গ্রাম পুলিশ রয়েছে। তারা উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে বেতন এবং থানায় হাজিরা ভাতা পেয়ে থাকেন। গত  ১৫ মাস ধরে তারা  ইউনিয়ন পরিষদ থেকে দেয়া বেতনের অংশ এবং ২৩ মাস ধরে থানায় হাজিরা ভাতা পাচ্ছেন না। এ বেতন ভাতা না পাওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বকেয়া বেতন ভাতা পাওয়ার দাবীতে মঙ্গলবার উপজেলার ৬৯ গ্রাম পুলিশ ইউএনও অফিস প্রাঙ্গণে পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন। অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ দফাদার মোঃ সোলায়মান তালুকদার, চাঁন মিয়া গাজী, আনোয়ার হোসেন এবং  গ্রাম পুলিশ রুস্তম আলী, সৈয়দ আহম্মেদ ও আসাদুল হাওলাদার প্রমুখ। অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল- কবির জোমাদ্দার ও ইউএনও মোঃ আসাদুজ্জামান তাদের দ্রুত বেতন ভাতা প্রদানের আশ্বাস দেন। উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র আশ্বাসে তারা অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে নেন।
পচাঁকোড়ালিয়া ইউনিয়ন দফাদার মো সোলায়মান তালুকদার কান্না জড়িত কন্ঠে বলেন, পকেটে টাকা নেই, পেটে ভাত নেই, সন্তানদের লেখাপড়া করাতে পারছিনা। পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিনাদিপাত করছি। দিন রাত খেয়ে না খেয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। ইউএনও স্যারের কাছে দ্রুত আমাদের বকেয়া বেতন পরিশোধের আবেদন জানিয়েছি।
তালতলী উপজেলা নির্বাহী অফিসনার মোঃ আসাদুজ্জামান বলেন, গ্রাম পুলিশের বকেয়া বেতনের টাকা দ্রুত পরিশোধের ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!