রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে দুর্বৃত্তরা

রাঙ্গাবালীতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে দুর্বৃত্তরা

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ঘের মালি। স্থানীয়রা জানায়, এক বছর আগে দুই লাখ টাকা ব্যয় করে গহিনখালী নিজ গ্রামে মাছ চাষের জন্য ঘের করেন রনি হাওলাদার। সেখানে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ চাষ করেন তিনি। বুধবার মধ্যরাতে তার সেই ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। ফলে বৃহস্পতিবার সকাল থেকে বিক্রয় উপযোগী মাছগুলো মরে ভেসে উঠতে থাকে।
পাঁচ লাখ টাকা ক্ষতির কথা উল্লেখ করে ঘের মালিক রনি হাওলাদার বলেন, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি কারোক্ষতি করি নাই। কিন্তু আমার এ রকম ক্ষতি কে করল? রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!