যশোরের শার্শায় পায়ের ব্যান্ডেজের ভিতর থেকে ফেন্সিডিল উদ্ধার,আটক-২ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
যশোরের শার্শায় পায়ের ব্যান্ডেজের ভিতর থেকে ফেন্সিডিল উদ্ধার,আটক-২

যশোরের শার্শায় পায়ের ব্যান্ডেজের ভিতর থেকে ফেন্সিডিল উদ্ধার,আটক-২

মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা থানাধীন বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে পায়ের ব্যান্ডেজের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও প্রাইভেটকার সহ জামাল হোসেন (৩৩) ও আজিজুল ইসলাম (২৬) নামে এক ড্রাইভারকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল গরু হাটের সামনে ছদ্মবেশ ধারী মাদক ব্যবসায়ী জামাল কে সন্দেহ হলে তাকে জিঙ্গাসা করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ৪৮ বোতল ফেন্সিডিল। পরে তাকে আটক করা হয়। আটক জামাল মুন্সিগঞ্জের পয়সা গ্রামের ছামাদ দেওয়ানের ছেলে। ও আটক প্রাইভেট ড্রাইভার আজিজুল শার্শার কাজিরবেড় গ্রামের মৃত: আব্দুর সাত্তারের ছেলে।

নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, আটক জামাল হোসেনের ডানপায়ে ব্যান্ডেজ করা ছিল। প্রথম মনে হয়েছিল সে পঙ্গু। ডান পায়ে বেশ মোটা করে ব্যান্ডেজ করা ছিল। এবিষয়টা সন্দেহ হলে তাকে জিঙ্গাসা করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ভারতীয় ফেনসিডিল। পরে তাকে এবং প্রাইভেটকারের ড্রাইভারকে আটক করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!