বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
তিন মাস পরে আমতলীতে করোনায় যুবক আক্রান্ত; এলাকায় আতঙ্ক!

তিন মাস পরে আমতলীতে করোনায় যুবক আক্রান্ত; এলাকায় আতঙ্ক!

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামের ২৫ বছরের এক যুবক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।বুধবার  রাতে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী। তিন মাস পাঁচ দিন পরে আমতলীতে যুবক করোনায় আক্রান্ত হওয়ায় খবরে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে আমতলীতে গত এক বছরে ১৩৭ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।
জানাগেছে, বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামের এক যুবক পটুয়াখালীতে একটি পোষাক বিক্রির দোকানে চাকুরী করেন। গত পাঁচ দিন ধরে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ অনুভব করেন তিনি। গত মঙ্গলবার তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা দেন। ওইদিনই  হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা রবিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠিয়ে দেয়। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ওই যুবকের নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই যুবক প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের খবরে এলাকার  মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। ওই যুবক বাড়ীর আইসোলেশনে আছেন। এ নিয়ে গত এক বছরে আমতলী উপজেলায় করোনা ভাইরাসে ১৩৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮ জন মারা গেছে এবং ১’শ ২৮ জন সুস্থ্য হয়েছেন।
ওই যুবক মুঠোফোনে বলেন, পরীক্ষায় আমার শরীরে করোনা ভাইরাস পজেটিভ এসেছে। আমি আইসোলেশনে সুস্থ্য আছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, ওই যুবক করোনা ভাইরাসে আক্রান্ত। তাকে বাড়ীর আসইসোলেশনে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!