সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলীতে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রাম থেকে সবুজ হাওলাদারকে ৪’শ ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার চাওড়া চলাভাঙ্গা গ্রামের মোঃ মজিবুর হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র‌্যাব-৮’র কোম্পানী কমান্ডার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে চার’শ ৪০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও একটি হাত ঘড়ি জব্দ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আমতলী থানায় মামলা হয়েছে। বুধবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, গাঁজা বিক্রেতা সবুজ হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!