কলাপাড়ায় কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজ্জাক তালুকদার | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজ্জাক তালুকদার

কলাপাড়ায় কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজ্জাক তালুকদার

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বিশেষ সাধারণ সভার মাধ্যমে সমিতির কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় এবং কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার না করায় নির্বচন কমিটির বিগত ২৫ মার্চ সভায় সমবায় সমিতি বিধিমালা-২০০৪ এর ৩২(১) বিধি মোতাবেক প্রত্যেক প্রার্থীকে বিনা প্রতিদ্ধন্দ্বতায় নির্বাচিত ঘোষনা করা হয়। বিশেষ সাধারণ সভায় চুড়ান্ত অনুমোদিত হওয়ায় নির্বচন কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট সমিতির নির্বাচনযোগ্য ০৮ (আট) টি ব্লকে ০৭ (সাত) টি পদ বিনা প্রতিদ্ধন্দ্বতায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষনা এবং ০১ নং ব্লকে কোন প্রার্থী না থাকায় শূন্য ঘোষনা করা হয়। এতে মোঃ আবদুর রাজ্জাক তালুকদারকে সভাপতি, জীবন মন্ডলকে সহ- সভাপতি এবং সৈয়দ মোঃ রাসেল, মোঃ আবদুল খালেক মোল্লা, মোঃ আবদুল ওহাব হাওলাদার, মোঃ সিদ্দিক তালুকদার, মোঃ আমিরুল ইসলাম সদস্য নির্বাচিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!