পায়রা নদীতে ৪৭ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
পায়রা নদীতে ৪৭ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

পায়রা নদীতে ৪৭ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ইলিশ সম্পদ উন্নয়নে আমতলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পায়রা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪৭ হাজার মিটার অবৈধ নিধিদ্ধ জাল জব্দ করেছে। মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। যার অনুমানিক মুল্য ১৪ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসাঃ হালিমা সরদার।

জানাগেছে, ইলিশ সম্পদ উন্নয়নে সাগর ও নদীতে অবৈধ জাল ফেলে মাছ শিকার নিধিদ্ধ করেছে সরকার। কিন্তু জেলেরা সরকারের এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে পায়রা নদীতে মাছ শিকার করছিল। মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর আহম্মেদের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসাঃ হালিমা খাতুন ও ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু পায়রা নদীতে অভিযান চালায়। পায়রা নদীর আমতলী, লোচা, পুরাকাটা, বৈঠাকাটা, জাঙ্গালিয়া ও আংগুলকাটা এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ হাজার মিটার চরগড়া ও তিনটি বেহন্তি জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। যার অনুমানিক মুল্য ১৪ লক্ষ ৫০ হাজার টাকা। পরে ওই জব্দকৃত জালগুলো পায়রা নদীর ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসাঃ হালিমা খাতুন বলেন, অভিযান চালিয়ে ৪৭ হাজার মিটার অবৈধ জাল ও ৩টি বেহন্তি জাল জব্দ করা হয়েছে। ওই জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। যান আনুমানিক মুল্য ১৪ লক্ষ ৫০ হাজার টাকা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!