রাবনাবাদ চ্যানেল থেকে স্যান্ডি প্রজাতীর ২০ মন হাঙ্গর জব্দ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাবনাবাদ চ্যানেল থেকে স্যান্ডি প্রজাতীর ২০ মন হাঙ্গর জব্দ

রাবনাবাদ চ্যানেল থেকে স্যান্ডি প্রজাতীর ২০ মন হাঙ্গর জব্দ

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় স্যান্ডি প্রজাতীর ২০ মন হাঙ্গর সহ একটি ট্রলার জব্দ করেছে পায়রা বন্দর কোষ্ট গার্ড সদস্যরা। বৃহস্পতিবার মধ্যরাতে পায়রাবন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেল থেকে এ বিপুল পরিমান ছোট সাইজের হাঙ্গর জব্দ করা হয়। শুক্রবার সকালে ট্রলার সহ জব্দকৃত হাঙ্গর কোষ্টগার্ড বন বিভাগের কাছে হস্তান্তর করে।

পায়রা বন্দর কোষ্টগার্ড’র পেটি অফিসার বেলায়েত হোসেন খান বলেন,’বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১২টার দিকে কোষ্টগার্ড’র টহল অভিযানে
রাবনাবাদ চ্যানেল থেকে স্যান্ডি প্রজাতীর ২০ মন হাঙ্গর সহ এফবি মাহিয়া নামের একটি ট্রলার জব্দ করা হয়। শুক্রবার সকালে বনবিভাগের কাছে ট্রলার সহ হাঙ্গরগুলো হস্তান্তর করা হয়।’

বনবিভাগের কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা আ: ছালাম মিয়া জানান, কোষ্টগার্ড হাঙ্গর গুলোকে হস্তান্তরের পর বনবিভাগের অফিসের সামনে বেড়িবাঁধের বাইরে হাঙ্গর গুলো পুড়িয়ে ধ্বংস করার পর মাটি চাপা দেয়া হয়। জব্দকৃত ট্রলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরামর্শ অনুযায়ী আইনী প্রক্রিয়া গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!