বেনাপোলে নেশার টাকা না পেয়ে শাশুড়ীকে কুপিয়ে জখম করলো জামাই | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোলে নেশার টাকা না পেয়ে শাশুড়ীকে কুপিয়ে জখম করলো জামাই

বেনাপোলে নেশার টাকা না পেয়ে শাশুড়ীকে কুপিয়ে জখম করলো জামাই

মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে নেশার টাকার জন্য শাশুড়ীকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে হারুন অর রশীদ (৩০) নামে এক লম্পট জামাই।

এ ঘটনাটি ঘটেছে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নারানপুর গ্রামে। শনিবার সকাল ১০ টার দিকে শাশুড়ী মাছুরা খাতুনের কাছে নেশার টাকা দাবি করে জামাই। টাকা দিতে অস্বীকার করলে কুপিয়ে রক্তাক্ত যখম করে ওই নারীকে এবং বাড়ির ধান লুট করে নিয়ে যায়। মাছুরা রক্তাক্ত অবস্থায় নাভারন বুরুজবাগান হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদিকে নেশাখোর জামাই হারুন তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন। তবে হারুনের সাথে মাছুরার মেয়ের সম্প্রতি তালাক হয়েছে বলে জানান ভুক্তভোগি পরিবারের সদস্যরা। বিষয়টি বেনাপোলে পোর্ট থানাকে অবহিত করেছে আহত মাছুরা বেগম। মাছুরা বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের ফুল মোহাম্মাদের স্ত্রী। এবং জামাই হারুন একই গ্রামের আয়ুব আলীর ছেলে।

স্থানীয় বিল্লাল হোসেন বলেন, হারুন একজন নেশাগ্রস্থ মানুষ। সে তার শাশুড়ীর কাছে নেশার টাকা না পেয়ে শাশুড়ী সহ ওই পরিবারের সকলকে মারধর করে। নেশার টাকার জন্য প্রায় তার স্ত্রী স্বপ্নাকে মারধর করত। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েও স্বপ্না হারুনকে ভালো পথে ফেরানোর জন্য আপ্রান চেষ্টা করে আসছিল। শেষ পর্যন্ত মারধর নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে ১৯ মার্চ স্বপ্না হারুনকে তালাক প্রদান করে।
হারুনের সাবেক স্ত্রী স্বপ্না বলেন, প্রায় ১৫ বছর তাদের বিয়ে হয়েছে। এর মধ্যে তাদের একটি ১১ বছরের কন্যা সন্তান রয়েছে। হারুন ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করত। তাকে সু-পথে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। সে শনিবার আমার পিতার বাড়ি এসে আমার মায়ের কাছে নেশার টাকা চায়। আমার মা বলে তোমার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমার মেয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। তোমাকে টাকা দিব কেন? এতে সে ক্ষিপ্ত হয়ে আমার মাকে কুপিয়ে মারাত্নক যখম করে। এরপর আমার ভাই, মা ও বাবাকে মারধর করে বাড়ির ধান নিয়ে চলে যায়। আমি আমার গরু-ছাগল বিক্রি করে বসবাসের জমি ক্রয় করার জন্য হারুনের ভাই ইউনুছুরকে ২ লাখ টাকা দেই। সেই টাকা হারুন নিজে নিবে বলে তার ভাইকে জমি দিতে নিষেধ করে। আমি আমার টাকা অথবা জমি ফিরে পেতে চাই।

মাছুরার ভাই আলাউদ্দিন বলেন, হারুন আমাকে হত্যা করার হুমকি দেয় । সে মাঝে মধ্যে আমাকে মারধর করে। তার অত্যাচারে আমরা গ্রামে বসবাস করতে পারছি না।

হারুন বলেন, আমি আমার শশুর বাড়ির পরিবারের সদস্যদের মারতে গিয়েছিলাম। এসময় তার শাশুড়ী ঠেকাতে আসলে তার মাথায় আঘাত লাগে।

নাভারণ বুরুজবাগান হাসপাতালে চিকিৎসাধীন মাছুরা বেগম বলেন, আমাকে সে মাথায় কুপিয়ে হত্যা করতে চেয়েছিল। আমার মাথায় ডাক্তার ১৬ টি শেলাই দিয়েছে। আমি এর বিচার চাই। থানায় গিয়েছিলাম রক্তাক্ত অবস্থায়। থানার দারোগা বলেছে আগে চিকিৎসা নেন, পরে মামলা নেওয়া হবে।

নাভারন হাসপাতালের ডাক্তার ইউসুফ আলী বলেন, মাছুরার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে । তবে সে শঙ্কা মুক্ত।

বেনাপোল পোর্ট থানার এএসআই মাছুম বলেন, আমরা ওই নারীর ছবি তুলে রেখেছি। তার রক্তাক্ত অবস্থা দেখে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতাল থেকে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!