সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় প্রকাশ্য দিবালোকে দোকানের ক্যাশ বাক্স্র ভেঙ্গে দুই লক্ষাধিক টাকা লুট

কলাপাড়ায় প্রকাশ্য দিবালোকে দোকানের ক্যাশ বাক্স্র ভেঙ্গে দুই লক্ষাধিক টাকা লুট

কলাপাড়ায় প্রকাশ্য দিবালোকে দোকানের ক্যাশ বাক্স্র ভেঙ্গে দুই লক্ষাধিক টাকা লুট

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া পৌরশহরের সুতাপট্রি এলাকায় শনিবার দুপুর পৌনে ২ টার দিকে মো. শফিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স্র ভেঙ্গে অন্তত: দুই লক্ষাধিক টাকা লুট করেছে দূর্র্বৃত্তরা। এসময় ওই দোকানে কেউই ছিলেন না। শফিক মিয়া এলাকার বিশিষ্ট সুতা ব্যবসায়ী। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে ।

ব্যবসায়ী মো. শফিক মিয়া জানান, তিনি বেলা দেড়টার দিকে নামাজ পড়ার জন্য মসজিদে যান। এসময় দোকনের সার্টার টেনে নামিয়ে রেখে যান। নামাজ পড়ে এসে সার্টার টেনে দোকানে ঢুকে ক্যাশ বাক্স’র তালা ভাঙ্গা দেখতে পান। পরে খুঁজে দেখেন কোন টাকাই নেই। তার বিভিন্ন এলাকার পাইকাররা মাল নেয়ার জন্য টাকা পাঠিয়েছে। সব মিলিয়ে দুই লাখের অধিক বলে তিনি উল্লেখ করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, এ ব্যাপারে কেউই কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!