মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে ভুয়া পিলার ব্যবসায়ী দুই প্রতারক গ্রেপ্তার

আমতলীতে ভুয়া পিলার ব্যবসায়ী দুই প্রতারক গ্রেপ্তার

আমতলীতে ভুয়া পিলার ব্যবসায়ী দুই প্রতারক গ্রেপ্তার
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী পৌর শহরের জামে মসজিদের সামনে থেকে ইউসুফ গাজী ও রুস্তম আলী নামের দুই ভুয়া পিলার ব্যবসায়ী প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, বরগুনা সদর উপজেলার পুরাকাটা গ্রামের সফেজ গাজীর ছেলে ইউসুফ গাজী ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর সিয়ালকাঠী গ্রামের আব্দুস ছত্তার মিয়ার ছেলে রুস্তম আলী দীর্ঘদিন ধরে মানুষের সাথে বিভিন্ন ধরনের প্রতারনা করে টাকা হাতিয়ে নিয়ে আসছে। গত ১০ বছর পুর্বে প্রতারক ইউসুফ ও রুস্তম পিলারের ব্যবসার কথা বলে আমতলী পৌর শহরের সদর রোডের বাসিন্দা মৃত্যু খলিলুর রহমানের স্ত্রী বৃদ্ধা ফরিদা বেগমের কাছ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেন। গতকাল রবিবার আবারো দুই লক্ষ টাকা চায় ওই প্রতারক চক্র। এতে ফরিদা বেগম ও তার স্বজনদের সন্দেহ হয়। পরে তারা ওই দুই প্রতারককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বৃদ্ধা ফরিদা বেগমের মেয়ে নার্গিস আক্তার বাদী হয়ে আমতলী থানায় প্রতারনা মামলা করেছে। সোমবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মোঃ নার্গিস বেগম বলেন, পিলারের ব্যবসার কথা বলে আমার বৃদ্ধা মা ফরিদা বেগমকে ভুল বুঝিয়ে তার কাছ থেকে প্রতারক ইউসুফ ও রুস্তম আলী ১০ লক্ষ টাকা হাতিয়ে নেন। তিনি আরো বলেন, আবারো দুই লক্ষ মায়ের কাছে টাকা দাবী করে। এ বিষয়টি আমাকে জানায় মা। এতে আমার সন্দেহ হলে লোকজন নিয়ে তাদের আটক করে পুলিশে দিয়েছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ভুয়া পিলার ব্যবসায়ী দুই প্রতারককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!