রাঙ্গাবালীতে নিজ দোকানের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
রাঙ্গাবালীতে নিজ দোকানের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাঙ্গাবালীতে নিজ দোকানের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাঙ্গাবালীতে নিজ দোকানের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সঞ্জিব দাস গলাচিপাঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মনির শিকদার (৩৬) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।শুক্রবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার সড়কে নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত মনির কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের শিকদারের ছেলে এবং ওই বিদ্যালয়ের সামনের সড়কে মুদি মনোহারি দোকান দিতেন। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দোকান ঘুমাতে এসেছিল মনির। ওইসময় কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে শনিবার সকাল ৮ টার দিকে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, কলাপাড়া থানা থেকে লাশ ময়নাতদন্ত করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!