রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ডুবে গেছে গলাচিপা ফেরির গ্যাংওয়ে; সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ডুবে গেছে গলাচিপা ফেরির গ্যাংওয়ে; সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ডুবে গেছে গলাচিপা ফেরির গ্যাংওয়ে; সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ ঘূর্ণিঝড় ইয়াস ও পূূর্ণিমার জোয়ারের প্রভাবে বুধবার সকালে তলিয়ে গেছে গলাচিপা সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম রামনাবাদ নদীর ফেরিটি। বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
এদিকে গলাচিপা শহরের আড়তপট্টির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান জোয়ারের পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়। এছাড়া উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চরকাজল ও চরবিশ্বাসের বিভিন্ন পয়েন্টে ওয়াবদা বেড়িবাঁধ ছিড়ে জোয়ারের পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, গলাচিপার একমাত্র যোগাযোগ মাধ্যম রামনাবাদ নদীর ফেড়িটির গ্যাংওয়ে জোয়ারের পানিতে তলিয়ে বিচ্ছিন্ন হয়ে আছে সকল প্রকারের যোগাযোগ ব্যবস্থা। এতে করে নদীর দু’ পাড়ে শত শত যানবাহন আটকে আছে। ফলে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের হাট-বাজারের মালামাল বোঝাই পণ্য পরিবহন যথাসময়ে না পৌছালে ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। এদিকে পৌর শহরের আড়তপট্টির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান জোয়রের পানিতে তলিয়ে যাওয়ায় ধান, চাল, মরিচ, ডাল, বাদাম, সিমেন্টসহ বিভিন্ন মনোহরী পণ্য ভিজে গিয়ে ব্যাবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। আড়তপট্টির রড-সিমেন্ট ব্যাবসায়ী মুশফিকুর রহমান রিচার্ড বলেন, ‘আজ সকাল থেকেই নদীর পানি বৃদ্ধি পেয়ে আমার দোকানে পানি ডুকে পড়ে। কোন মালামাল অন্যত্র সরাতে পারিনি। এতে আমার দোকানে থাকা রড, সিমেন্ট, সাবানসহ বিভিন্ন মালামাল জোয়ারের পানিতে ভিজে যায়।’গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘বুধবারও ঘূর্ণিঝড় ইয়াস ও পূূর্ণিমার জোয়ারের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পৌর শহরের আড়তপট্টিতে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে পানি ডুকেছে। তাদেরকে খাদ্য সহায়তা দেয়া ছাড়া আমাদের হাতে আপাতত কিছু নেই।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!