কুয়াকাটায় পর্যটন শিল্প চালু রাখার দাবীতে মানববন্ধন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুয়াকাটায় পর্যটন শিল্প চালু রাখার দাবীতে মানববন্ধন

কুয়াকাটায় পর্যটন শিল্প চালু রাখার দাবীতে মানববন্ধন

কুয়াকাটায় পর্যটন শিল্প চালু রাখার দাবীতে মানববন্ধন

মোয়াজ্জেম হোসেন, বিশেষ প্রতিবেদকঃ কুয়াকাটায় পর্যটন শিল্প ও পর্যটন বিনিয়োগকারীদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা(টোয়াক)। এ মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেছেন ট্যুর গাইড, হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, ট্যুরিস্ট বোট এসোসিয়েশন, মটোর গাইড, স্পীড বোট, ছাতা বেঞ্চ ব্যাবসায়ী, বীচ ক্যামেরাম্যান, শুটকি ব্যাবসায়ী, ঝিনুক ব্যাবসায়ী সহ অন্যান্য ব্যাবসায়ীদের সংগঠনের নেতৃবৃন্দ।




‘টোয়াক’ সভাপতি রুমান ইমতিয়াজ তুষার’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাব নাসির উদ্দীন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, আনোয়ার হোসেন আনু সেক্রেটারি জেনারেল টোয়াক, টোয়াক সদস্য জহিরুল ইসলাম মিরন সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।




এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল ব্যাবসা প্রতিষ্ঠান, শিল্প কল-কারখানা এবং অফিস-আদালত চালু থাকলেও পর্যটন শিল্প বন্ধ থাকায় আমরা হতাস। এই শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যাবসায়ীতা চরম সংকটে দিনপাত করছেন। তারা এই শিল্পকে রক্ষা করতে অবিলম্বে ব্যাবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!