মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে বানভাসি মানুষের পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড. ড. সোহাগ

কলাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে বানভাসি মানুষের পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড. ড. সোহাগ

কলাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে বানভাসি মানুষের পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড. ড. সোহাগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ।




রবিবার (১৩ জুন) দুপুরে তিনি উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়ার কুড়িকানি গ্রামের বিধ্বস্ত বেড়ি বাঁধ বৃষ্টি উপেক্ষা করে পরিদর্শন করেছেন। এছাড়া ঘূর্নিঝড় ইয়াস ও জেয়ারের পানিতে ডুবে যাওয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন ও বানভাসি ক্ষতিগ্রস্থদের মাঝে বৃষ্টিতে ভেজে ভেজে খাদ্য সহয়তা ও নগদ অর্থ প্রদান করেন। তিনি ভাঙ্গা বাঁধ যাতে দ্রুত মেরামত করা হয় এজন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উর্ধ্বতন মহলে অবহিত করবেন বলে ক্ষতিগ্রস্থ্য মানুষকে আশ্বাস দেন।
এসময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, কলাপাড়া পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মো. যুবরাজ, যুবলীগ নেতা অহিদুজ্জামান মুছা, সোহাগ হাওলাদার, রেজাউল করিম খোকন, তুহিন সহ স্থানীয় যবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ বলেন, ঘূর্নিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে সমুদ্র পাড়ের এই এলাকার রামনাবাদ চ্যানেলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাঙ্গা বাধ দিয়ে গ্রামের পর গ্রাম জোয়ারের পানিতে দফায় দফায় প্লাবিত হচ্ছে। এসব গ্রামের মানুষ আবার স্বাভাবিক জীবন যাপন করবে এমন প্রত্যাশা করছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!